সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এবারই প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করলেন দানিল মেদভেদেভ

অনলাইন ডেস্ক :

রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে পেছেনে ফেলে রেকর্ড ২১তম গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ ছিল নোভাক জকোভিচের সামনে। সুযোগ ছিল ৫২ বছরের ইতিহাস ভেঙে এক মৌসুমে চার-চারটি গ্র্যান্ডস্লাম জয়ের। কিন্তু কোনোটিই স্পর্শ করতে পারলেন না বিশ্ব টেনিস র‌্যাঙ্কিয়ের এক নম্বর তারকা জকোভিচ। রোববার দিবাগত রাতে ইউএস ওপেনের ফাইনালে জকোভিচকে ৬-৪, ৬-৪ ও ৬-৪ সেটে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ। মেদভেদেভ এর আগে দুইবার জকোভিচের কাছে ফাইনালে হেরেছিলেন। সেই জকোভিচকে হারিয়েই জিতে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম। প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পর মেদভেদেভ বলেন, ‘আমি আমার দলকে ধন্যবাদ জানাই। যারা এখানে এসেছেন এবং খেলা দেখেছেন। আমার বাবা-মা, আমার পরিবার, আমার বোন। আমার কিছু বন্ধুরাও এখানে এসেছে। তাদের সকলকে ধন্যবাদ। একটি গ্র্যান্ডস্লাম জয়ের যাত্রা কখনোই সহজ কোনো বিষয় নয়। এই যাত্রায় আমাকে সহযোগিতা করায় তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।’