সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

প্রেমিককে চমক দিতে গিয়ে নিজেই চমকে যান প্রাচী

অনলাইন ডেস্ক :

প্রেমিকের সঙ্গে কথা বলে প্রাচী দেশাই জানতে পারেন, নির্দিষ্ট একটি দেশে রয়েছেন তিনি। প্রেমিককে চমকে দিতে সঙ্গে সঙ্গে বিমানের টিকিট কেটে ফেলেন নায়িকা। মন তখন ফুরফুরে। উড়ে গেলেন সেই দেশে। কিন্তু গিয়ে জানতে পারলেন, তার প্রেমিক আদৌ সেই দেশে নেই। প্রাচীকে মিথ্যা কথা বলেছেন প্রেমিক। কিন্তু প্রাচী তখনই ফিরে আসেননি দেশে। বরং সদ্য পাওয়া আঘাত সারানোর জন্য সে দেশেই ঘুরে বেরিয়েছেন। নিজেকে সময় দিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতার কথা নিজেই এক সাক্ষাৎকারে জানান ‘রক অন’-এর অভিনেত্রী। পরিচালক রোহিত শেট্টির প্রাক্তন প্রেমিকা প্রাচী জানান, বিদেশে পৌঁছে যখন তিনি সত্যি কথাটি জানতে পারেন, প্রেমিককে কিছু বলেননি। এমনকি তার সঙ্গে কথা বলার সময়ে খানিক চুপ করে গিয়েছিলেন। তাতেই তার প্রেমিক চমকে গিয়েছিলেন। বুঝতে পারছিলেন না, কী ঘটেছে। কিন্তু প্রাচী সে দিকে মন না দিয়ে নিজের মতো করে ছুটি কাটিয়েছিলেন। সাক্ষাৎকারে প্রাচী বলেন, সেই ঘটনার পর আমার ওই ছুটিটা খুব দরকার ছিল। নিজেকে সময় দিয়েছিলাম। ৩৩-এ পা দিয়েছেন প্রাচী। নিজের জীবনের সেই ঘটনা বর্ণনা করার সময়ে প্রাচী জানান, কখনও কারও কাছ থেকে আঘাত পেলে সঙ্গে সঙ্গে তিনি নিজের কষ্টের কথা মন খুলে বলতে পারেন না। বরং চুপ করে যান তিনি। প্রাচীর কথায়, জানি এই প্রবণতা হয়তো কখনও কখনও অস্বাস্থ্যকর হয়ে যায়। কিন্তু আমি বলতে পারি না। পরবর্তীকালে প্রয়োজন পড়লে বলি।