সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মোহামেডানে তারকার ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম শীর্ষ ক্লাব মোহামেডান এমনিতেই তারকাবহুল দল। গত মৌসুমে দলটির হয়ে খেলেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এবার দলটিতে যোগ দিচ্ছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। রোববার রাতে মোহামেডানের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের বাসায় সাকিব ছাড়া বাকি চার জনের চুক্তি সাক্ষর হয়ে গেছে। গত কয়েক বছর ধরে ঘরোয়া কোনো প্রতিযোগিতায় সাফল্য পাচ্ছে না একসময়ের প্রবল পরাক্রমশালী দল মোহামেডান। গত ১০ বছর ধরে প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি। কেবল ঐতিহ্য আর বড় দলের তকমাটুকু নিয়েই তারা টিকে আছে। এবার সাফল্য পাওয়ার লক্ষ্যেই বড় বড় সব তারকাদের দলে ভেড়াল মোহামেডান। উপর্যুক্ত চারজন ছাড়াও দুই অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শুভাগত হোমও চুক্তি করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। চুক্তি সাক্ষরের পর গত মৌসুমে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে খেলা মুশফিক বলেছেন, ‘মোহামেডান অবশ্যই শীর্ষ দলগুলির একটি। শেষ কয়েক বছরে তারা সাফল্য পায়নি। এজন্যই এবার পরিকল্পনা করেছে ভালো ক্রিকেটারদের নিতে। আমি সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। অবশ্যই চেষ্টা থাকবে শিরোপার জন্য লড়াই করার। লিগে যদিও অনেক ভাগ্যের ব্যাপার থাকে। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে ধরনের দল দরকার তেমনই গড়া হয়েছে। এখন দল হিসেবে পারফর্ম করতে পারলে অবশ্যই শিরোপা জিতব।’