সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রুট

অনলাইন ডেস্ক :

বিগত আগস্ট মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। এর আগে তিনি দুইবার সেরা তিনে মনোনয়ন পেয়েছিলেন। অবশেষে তৃতীয়বার এসে স্বীকৃতি পেলেন। আগস্ট মাসের সেরা ক্রিকেটার হিসেবে মনোনয়ন পাওয়া বাকি দুই ক্রিকেটার হলেন ভারতের জাসপ্রীত বুমরাহ ও পাকিস্তানের শাহীন আফ্রিদি। তাদের দুইজনকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হলেন টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান এই ব্যাটসম্যান। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ক্যারিয়ার সেরা ফর্মে ছিলেন রুট। প্রথম তিনটি ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে রানের বন্যা বইয়ে দেন। কেবল আগস্ট মাসে তার ব্যাট থেকে এসেছে ৫০৭ রান। যার পুরস্কার পেলেন হাতেনাতে। সমর্থকরাও তাকে সেরা নির্বাচিত করতে ভুল করেননি। সেরা খেলোয়াড় নির্বাচক প্যানেলের বিচারক দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনি বলেন, অধিনায়কের দায়িত্ব ও প্রত্যাশা কাঁধে নিয়ে রুট যেভাবে সামনে থেকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছে তা সত্যিই দুর্দান্ত ছিল। একই সঙ্গে সে নিজেও আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল নিয়েছে। এছাড়া নারী ক্রিকেটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের ইয়মেয়ার রিচার্ডসন।