সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

জমজমাট লড়াইয়ে জয় পেল রিয়াল

অনলাইন ডেস্ক :

রিয়াল মাদ্রিদ সেই গত মার্চে দর্শকের মুখ দেখেছিল। দীর্ঘদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শক ফিরলো যেদিন, তাদের সাক্ষী করে জমজমাট এক লড়াই উপহার দিলো লস ব্লাঙ্কোসরা। লা লিগায় দুবার পিছিয়ে পড়েও সেল্তা ভিগোকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। রক্ষণের দুর্বলতায় শুরুর ৪ মিনিটে গোল হজম করে বসে রিয়াল। তাদের চমকে গিয়ে সেল্তাকে এগিয়ে দেন সান্তি মিনা। ২০ মিনিট পর স্বাগতিকদের হয়ে করিম বেনজিমা জবাব দেন ঠিকই। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি এই আনন্দ। ৩১ মিনিটে আবারও রিয়ালকে স্তব্ধ করে দেয় সেল্তা। দ্বিতীয় প্রচেষ্টায় গোলটি করেন ফ্রাঙ্কো কার্ভি। তবে বিরতির পর আসল লড়াইয়ের ঝাঁজটা তুলতে পারে আনচেলত্তির দল। ৪৬ মিনিটে মিগুয়েল গুতিরেজের ক্রস থেকে হেড করেন বেনজিমা। তাতে রিয়াল সমতায় ফেরে দ্বিতীয়বারের মতো। দলটির গোল উৎসবের এই ধারা অব্যাহত থাকে পুরোটা সময়। ঘণ্টা খানেকের মাথায় স্কোর ৩-১ করেন ভিনিসিয়ুস জুনিয়র। অবশ্য গোলদাতা না হলেও এটি বানিয়ে দেন বেনজিমাই। পরে চতুর্থ গোলটি করেন অভিষেক হওয়া এদুয়ার্দো কামাভিঙ্গা। রিবাউন্ড করা বল জালে পাঠিয়ে তিনি গোলের খাতায় নাম লেখান প্রথমবার। পুরো ম্যাচে আলো ছড়িয়ে অবশেষে ৮৭ মিনিটে হ্যাটট্রিক তুলে নেন বেনজিমা। ডেনিস সুয়ারেজ ফাউল করলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ফরাসি স্ট্রাইকার। এই জয়ের পর ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে রিয়াল। সমান ম্যাচে ভ্যালেন্সিয়া ও আতলেতিকোরও সমান পয়েন্ট।