সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশ দলে নাইজেরিয়ান বংশোদ্ভুত

অনলাইন ডেস্ক :

আগামী ১ অক্টোবর মালদ্বীপে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে প্রাথমিক দল দিতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। জমা দেওয়া ৩৪ সদস্যের বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা হয়েছে নাইজেরিয়ান বংশোদ্ভুত এলিটা কিংসলের! অবশ্য নাইজেরিয়ান বংশোদ্ভুত হলেও এলিটা এখন বাংলাদেশি। কিন্তু বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ফিফার ছাড়পত্র পাননি তিনি। এ নিয়ে ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সোমবার বলেছেন, ‘সাফের কাছে ৩৪ জন খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছে। এর মধ্যে কিংসলে রয়েছে। তাকে বাংলাদেশ দলে খেলাতে হলে যেন প্রশাসনিক কোনও সমস্যা না থাকে। সেজন্য ফিফার কিছু ডকুমেন্টস দরকার ছিল। ইমিগ্রেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি নিয়ে তাদের দেওয়া হয়েছে। এখন শিগগিরই জুম মিটিং করা হবে।’ আগামী ২০ সেপ্টেম্বর থেকে সাফের ক্যাম্প শুরু হতে পারে। সেখানেও কিংসলের থাকার সম্ভাবনা রয়েছে।