সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

তালেবানের নির্দেশনা: আফগান মেয়েরা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সঙ্গে ক্লাস করতে পারবে না

অনলাইন ডেস্ক :

আফগান নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে তালেবান তবে তারা ছেলেদের সঙ্গে ক্লাস করতে পারবে না। আফগানিস্তানের কেয়ারটেকার সরকারের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি এ নির্দেশনার কথা জানান। তিনি সুস্পষ্ট করে বলেছেন, সহশিক্ষা আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নিষিদ্ধ থাকবে। রোববার এক প্রেস ব্রিফিংয়ে আফগান শিক্ষামন্ত্রী একথা ঘোষণা করেন। এ সময় তিনি শিক্ষা বিষয়ে আফগানিস্তানের নতুন সরকারের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “সহশিক্ষার অবসান ঘটাতে আমাদের কোনো সমস্যা নেই। দেশের লোকজন মুসলমান এবং তাদেরকে এটা গ্রহণ করতে হবে। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবান ঘোষণা করেছিল যে, তাদের আগের শাসনের চেয়ে এবারের শাসন-ব্যবস্থা ভিন্ন হবে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের শাসনামলে আফগান মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ ছিল। কিন্তু এবার ক্ষমতায় এসে তালেবান প্রথম দিকেই ঘোষণা করেছে যে, নারীরা লেখাপড়ার সুযোগ পাবে তবে এক্ষেত্রেও শরীয়া আইন অনুসরণ করা হবে। পার্সটুডে