সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

রাশিয়ায় বিমান দুর্ঘটনা, নিহত ৪

অনলাইন ডেস্ক :

রাশিয়ায় জরুরি অবতরণের সময় একটি যান্ত্রিক ত্রুটিসম্পন্ন ছোট যাত্রীবাহী বিমানের চার যাত্রী নিহত হয়েছেন। বিমানটিতে ১৪ জন যাত্রী এবং ২ জন ক্রু ছিলেন। রোববার দেশটির সাইবেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় বিমানটিতে ত্রুটি দেখা দিলে একটি জঙ্গলে জরুরি অবতণের সময় এই ঘটনা ঘটে। সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অবতরণের পর ১১ জন ব্যক্তি এয়ারক্রাফটের ভেতরে আটকা পড়েছিলেন। এছাড়াও বিমানের জরুরি অবতরণ ও নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ও। রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ক্রুরা। অবতরণের আগে বিমানের ক্রু একথা জানিয়েছিলেন। রাশিয়ার তদন্তকারী সংস্থা জানিয়েছে, রোববার দেশটির ইরকুতস্ক শহর থেকে উড্ডয়ন করে এল-৪১০ মডেলের ওই বিমানটি। তবে গন্তব্যে পৌঁছানোর মাত্র চার কিলোমিটার আগে একটি গ্রামে জরুরি অবতরণ করে। এসময়ই এমন দুর্ঘটনা ঘটে।