সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

উজবেকিস্তান ছাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত আফগান পাইলটরা

অনলাইন ডেস্ক :

উজবেকিস্তান ছাড়তে শুরু করেছেন করেছেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত আফগান পাইলট ও অন্যান্য সেনারা। রোববার তারা উজবেকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়া শুরু করেছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের স্থল বাহিনী ভেঙে পড়ার পর তালেবান দ্রুত গতিতে কাবুলের দিকে এগিয়ে আসার সময় এই আফগান পাইলটরা এ-২৯ লাইট অ্যাটাক বিমান ও ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারসহ ৪৬টি এয়ারক্রাফট নিয়ে প্রতিবেশী উজবেকিস্তানে গিয়ে আশ্রয় নেয়। সেখানে প্রায় এক মাস ধরে আটকে থাকার পর প্রাথমিকভাবে তাদের প্রথম দল যুক্তরাষ্ট্রের সহায়তায় আরব আমিরাতের পথে রওনা হয়েছেন। তালেবান এই আফগান ও তাদের এয়ারক্রাফটগুলো ফেরত পাঠানোর দাবি করা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের একটি চুক্তির অধীনে তারা উজবেকিস্তান ছাড়া শুরু করেছেন। এদিকে পাইলটরা উজবেকিস্তান ছাড়া শুরু করলেও ৪৬টি এয়ারক্রাফট- যেগুলো তারা উজবেকিস্তানে নিয়ে গেছিলেন সেগুলোর ক্ষেত্রে কী হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে উজবেকিস্তানের পাইলটদের ওই শিবিরে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানানো হয়েছিল। তাদের তালেবান অধিকৃত আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে বলে আশঙ্কা করছিলেন সেখানে আটকাপড়া আফগান পাইলট ও অন্যান্যরা। আফগানিস্তানে ফেরত পাঠানো হলে তালেবান তাদের মেরে ফলতে পারে, এমন শঙ্কায় আতঙ্কিত ছিলেন তারা। তবে অগাস্টের মাঝামাঝি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তালেবান বলে আসছে, তারা প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেবে না।