সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

শিরিনকে নিয়ে নৌবাহিনীর উল্লাস

অনলাইন ডেস্ক :

জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিন বা শেষ দিনে মুল আকর্ষণ ছিল ২০০ মিটার স্প্রিন্ট। নৌবাহিনীর স্প্রিন্টার শিরিন আক্তার ২০০ মিটার ইভেন্টে তার স্বর্ণ ধরে রেখেছেন। আগের দিন জয় করলে ১০০ মিটার ইভেন্ট, গত শনিবার জয় করলেন ২০০ মিটার। দুটোই তার ছিল এবারও তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি। ৪০০ মিটার রীলেতেও শিরিন পদক জয়ের পথে সবচেয়ে কঠিন কাজটি করে দিয়েছে নৌবাহিনীকে। ৪০০ মিটার পূর্ণ হওয়ার শেষ দিকে।

সেনাবাহিনী অ্যাথলেট ছুটে চলেছেন। সবাই খেলেছিলেন সেনাবাহিনী জয়ের পথে। পিছিয়ে থাকা নৌবাহিনীর শিরিন দুরত্ব ঘুচিয়ে সবাইকে চমকে য়ে ল্যান্ডমার্ক স্পর্শ করেন, নৌবাহিনীকে স্বর্ণ এনে দেন। শিরিনকে নিয়ে শুরু হয় নৌবাহিনীর উল্লাস। ব্যক্তিগত দুটি ছাড়াও শিরিনের গলায় ৪টি স্বর্ণ পদক।