সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চ্যাম্পিয়নস লিগ: ভয়ঙ্কর স্কোয়াড ঘোষণা করলো পিএসজি

অনলাইন ডেস্ক :

ফ্রেঞ্চ লিগ ওয়ান নয়, প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয় করা। সে জন্যই মেসি-রামোস-হামিকি-ভাইনাল্ডম-ডোনারুমাদের দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাবটি। রিয়ালের সঙ্গে যুদ্ধ করে ধরে রেখেছে কিলিয়ান এমবাপ্পেকে। লক্ষ্য একটাই- ইউরোপসেরার মুকুট পরা। সেই লক্ষ্যে বুধবার রাতে মাঠে নামছে পিএসজি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামের দল ক্লাব বুর্গ। সেই ম্যাচের জন্য একদিন আগেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে দলটি। স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ব্রাজিলীয় সুপারস্টার নেইমার। তাদের সঙ্গে জুটি বাঁধবেন এমবাপ্পে। ইউরো চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া গোলরক্ষক ডোনারুমাকেও রাখা হয়েছে স্কোয়াডে। এ ছাড়া নেদারল্যান্ডসের ভাইনাল্ডামও আছেন দলে। আশরাফ হাকিমি, মাওরো ইকার্দি, লিয়ান্দ্রো প্যারেদেশরাও রয়েছেন স্কোয়াডে। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে পিএসজি।