সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

‘ফিফা ২২’-এ সেরা খেলোয়াড় মেসি

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনা ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তারকা লিওনেল মেসি আসন্ন ‘ফিফা-২২’ ভিডিও গেমের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। ফিফা ২০২২ গেমস এখনো রিলিজ না হলেও গেমসে খেলোয়াড়দের রেটিং প্রকাশ করেছে ইএ স্পোর্টস। সেখানে এবারো সবার শীর্ষেই আছেন মেসি। জনপ্রিয় এই গেমসের সর্বশেষ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং প্রাপ্ত ফুটবলার হয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি। তার রেটিং ৯২। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ৯১ রেটিং নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। এছাড়া ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন চতুর্থ, কিলিয়ান এমবাপ্পে পঞ্চম ও নেইমার ষষ্ঠ অবস্থানে রয়েছেন। হ্যারি কেইন, এনগুলো কান্তে, ম্যানুয়েল ন্যয়ার, স্টেগানের রেটিংস দেওয়া হয়েছে ৯০। সালাহ, ডুনারুম্মা, বেনজামা, ভ্যান ডাইক, কিমিখ, ক্যাসেমিরো, অ্যালিসন, কর্তোয়া, হুয়াং মিন সন, এডারসন, সাদিও মানে প্রত্যেকের রেটিংস দেয়া হয়েছে ৮৯।