সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

হলিউডে নাম লেখাচ্ছেন ওবামাকন্যা

অনলাইন ডেস্ক :

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া এবার হলিউডে পা রাখতে চলেছেন। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও এবার নির্মাতা হিসেবে হলিউডে নিজের অভিষেক ঘটাতে চলেছেন মালিয়া। যার জন্য নিজের নাম থেকে ওবামা পদবিও ছেঁটে ফেলেছেন তিনি! বারাক ওবামা ও মিশেল ওবামার বড় মেয়ে মালিয়া সম্প্রতি তার বিখ্যাত পারিবারিক পদবি ত্যাগ করেছেন। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী চলচ্চিত্র নির্মাতা হিসেবে হলিউডে অভিষেক করার আগে নিজের নামের পরিবর্তন করলেন। উদীয়মান পরিচালক সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’-এর প্রিমিয়ারের আগে নতুন নামটি শেয়ার করেন। হার্ভার্ড গ্র্যাজুয়েট মালিয়া গত জানুয়ারিতেই তার পদবি ওবামা তুলে নিয়েছেন।

সানড্যান্স ইনস্টিটিউটের মিট দি আর্টিস্ট স্পটলাইট ভিডিওতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের মেয়ের নাম মালিয়া অ্যান বলে উল্লেখ করা হয়েছে। মালিয়ার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’-তে অভিনয় করেছেন টুন্ডে আডেবিম্পে, লাটনিয়া বোরসে, এবং জন ওয়েইগ্যান্ড। হলিউডে অভিষেকের আগে, মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন। এ ছাড়া মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ স্টাফ রাইটার হিসেবেও কাজ করেছেন।

এর আগেও বহুবার মার্কিন সংবাদমাধ্যমে শিরোনামে উঠে এসেছেন মালিয়া। হোয়াইট হাউস ছেড়ে চলে আসার পরেও তাকে নিয়ে ছিল চর্চা। তার ব্যক্তিগত জীবন, শিক্ষাজীবন, আগামীতে বাবা-মায়ের পথেই হাঁটবে কি না এমন বহু প্রশ্নই ঘুরপাক খায় তাকে ঘিরে। বছরখানেক আগে মালিয়া হার্ভার্ডে থাকাকালীন একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে তার সহপাঠীকে চুম্বন করছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে।