সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গোপনে দেশ ছাড়লেন শাবনূর

অনলাইন ডেস্ক :

দুটি সিনেমায় কাজ করার কথা অনেক আগেই জানিয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। নিজের জন্মদিনে ঘোষণা দিয়েছিলেন নতুন সিনেমায় অভিনয়ের। কিন্তু হঠাৎ দেশ ছেড়েছেন এই নায়িকা। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি দেশ ছেড়েছেন শাবনূর। কিন্তু বিষয়টি কাউকে জানাননি। অনকেটা গোপনেই তিনি দেশ ছাড়েন। কবে ফিরবেন সেটা জাননে না কেউ। সিনেমার ঘোষণা দিয়ে হঠাৎ শাবনূরের চলে যাওয়ার কারণে এখন চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা শঙ্কা প্রকাশ করছেন, হয়তো কাজ থেমে যাবে। গত বছরের শেষদিকে দেশে এসেছিলেন শাবনূর। এরপর নিজের জন্মদিনে চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন।

এ বছরের মাঝামাঝি ‘মাতাল হাওয়া’র শুটিংয়ের দিনতারিখ ঠিক করা হয়েছিল। এরই মধ্যে ‘রঙ্গনা’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফেরার ঘোষণা দেন তিনি। ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠান আয়োজন করেছিল সংশ্লিষ্টরা। ‘রঙ্গনা’র ফার্সট লুক প্রকাশও পেয়েছে। এমএস মুভিজের ব্যানারে ‘রঙ্গনা’ প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা। এদিকে মহরতে শাবনূরকে নিয়ে নিয়ে আরও একটি সিনেমার নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এমএস ফিল্মস। ‘এখনো ভালবাসি’ সিনেমাটিও নির্মাণ করবেন রঙ্গনার পরিচালক আরাফাত। দুটি সিনেমায় অভিনয় করার কথা অনেকটা নিশ্চিতভাবেই জানান তিনি। এজন্য নিজেকে প্রস্তুত করারও ঘোষণা দেন। এরমধ্যে গেপানে দেশত্যাগের বিষয়টি ভালভাবে নিচ্ছেন না চলচ্চিত্র অঙ্গনের কেউ।