সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এবার আঞ্চলিক ভাষায় জামিলের নতুন গান

অনলাইন ডেস্ক :

‘মীরাক্কেল’ খ্যাত অভিনেতা জামিল হোসেন ভালো গানও গাইতে পারেন। যেটা আগেও ‘মীরাক্কেল’র মঞ্চ থেকেই তার কণ্ঠে বিভিন্ন ধরনের গান শোনা গেছে। ‘আঁই হেতিরে ভালোবাসি’ শিরোনামে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি গান করেছিলেন তিনি। এবার নতুন আরেকটি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন জামিল। গানের শিরোনাম ‘আনমনে’। এর কথা ও সুর করেছেন জামিল নিজেই। সংগীতে আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন।

গানে জামিলের সঙ্গে মডেল হয়েছেন মুনমুন আহমেদ মুন। জামিল বলেন, বেশ রোমান্টিক একটি গান। শুটিং স্পটে আনমনেই গানটি লিখেছিলাম। তখনই সুর করি। উপস্থিত যারা শুনেছেন সবাই বলেছেন প্রকাশ পেলে গানটি হিট হবে। আমি মূলত অভিনয়ের মানুষ, তবে গানটাও শখের মধ্যে পড়ে। অনেকে আমাকে দেখলেই গাওয়ার আবদার করেন। ভাবলাম, সারা দেশের মানুষ আমার গান শুনুক। এখন থেকে গানে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জামিল জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি আমার নিজস্ব জামিল’স জু ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গান।