সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এবার একসঙ্গে আলমগীর-ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক :

করোনার আগেই কলকাতার ‘আমার লবঙ্গলতা’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা আলমগীর। বাপ্পা বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতে আলমগীরের সঙ্গে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত। এরই মধ্যে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে ইউটিউবে। ট্রেলার মুক্তির দিন ঋতুপর্ণা বলেন, “এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রজনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। কিছুদিন আগেই দত্তা মুক্তি পেয়েছে। সেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। আর লবঙ্গলতা বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে। সাহিত্যনির্ভর ছবি সব সময় ভালো হয়।

কঠিন ভাষাকে সহজ করে, সাহিত্যরস ঠিকঠাক রেখেই ছবিটি বানিয়েছেন বাপ্পা। এক নারীর দুই রূপ এই ছবিতে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ উপন্যাস অনুযায়ী ছবিতে ঋতুপর্ণার বিপরীতে থাকবেন বাংলাদেশের আলমগীর এবং কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। বিয়ের আগের প্রেম পরে প্রকাশ পেতেই শুরু হয় জটিলতা। অন্যদিকে দৃষ্টিশক্তিহীন রজনীর সম্পর্ক নিয়েও আছে টানাপোড়েন। যদিও এখনই ছবি মুক্তির তারিখ ঘোষণা করেননি এর কলাকুশলীরা।