সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার ঈদে আসছে চঞ্চল চৌধুরীর ‘রুমি’

অনলাইন ডেস্ক :

ওটিটি’র সিরিজ-এ চঞ্চল চৌধুরী মানেই ভিন্নকিছু। এছাড়া সাম্প্রতিক সময়ে ফিকশন নির্মাণে দারুণ সাড়া ফেলেছেন ভিকি জাহেদ। এই দুই মেধাবী নির্মাতা-অভিনেতার জুটি হয়ে নতুন সিরিজ হতে যাচ্ছে। যার শিরোনাম ‘রুমি’। ঈদে ‘রুমি’ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী। তকদীর ও কারাগার এই দুটি ওয়েব সিরিজ দিয়ে বাংলা ওটিটি দুনিয়ায় সাড়া ফেলে ছিলেন চঞ্চল চৌধুরী। শুধু বাংলাদেশ নয়, কাজ দুটির সুবাদে তিনি পশ্চিমবঙ্গেও দর্শকদের কাছে আলাদা পরিচিতি অর্জন করেন। নতুন খবর, আরও এক নতুন ওয়েব সিরিজে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী।

চঞ্চলকে নিয়ে সিরিজটি পরিচালনা করেছেন পুনর্জন্ম, কাজলের দিনরাত্রি, রেডরাম, আমি কী তুমি নির্মাণ করে সুনাম অর্জনকারী নির্মাতা ভিকি জাহেদ। এবারই প্রথম ভিকির নির্দেশনায় কোনো কনটেন্টে কাজ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল। এতে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। যে চরিত্রটি ভার্সেটাইল এই অভিনেতার জন্যেও একেবারে নতুন! রহস্যে ঘেরা থ্রিলার ধাঁচের একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রুমি’। সংশ্লিষ্টরা এখনই এ ব্যাপারে মুখ খুলতে চাননি। এমনকি নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন আবদুন নূর সজল, রিকিতা নন্দিনী শিমু, দীপা খন্দকার। আসন্ন ঈদ উপলক্ষে হইচই অ্যাপে সিরিজটি মুক্তি পেতে পারে। চঞ্চল অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। একটি সৃজিত মুর্খাজির পরিচালনায় প্রয়াত বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। আরেক ছবি রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ শুরু হবে আগামীতে।