সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অপূব

অনলাইন ডেস্ক :

হইচইয়ের আলোচিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন-অফ নির্মাণ করবেন শিহাব শাহীন। এর আগে সিরিজটি পরিচালনা করেছিলেন তানিম রহমান অংশু। প্রয়াত অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনার আদলে তৈরি সিরিজটিতে অভিনয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। সালমানের ছায়াচরিত্র আরমানের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। বিষয়টি নিয়ে সালমানের পরিবার আদালত পর্যন্ত গিয়েছিল। এবারের সিরিজটিতেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অপূর্ব। তিনি এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছিলেন।

এবারের সিরিজটির গল্প হবে গোলাম মামুনকে নিয়েই। তাই নামও রাখা হয়েছে ‘গোলাম মামুন’। কবে শুটিং শুরু, সে বিষয়ে জানতে শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্ল্যাটফরম থেকে কিছু বলতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে কিছুই জানাতে পারব না। অনুমতি পেলে সবাইকে জানাব।’ এরই মধ্যে সিরিজটির গল্প লেখার কাজ শেষ হয়েছে। অপূর্বর সঙ্গে এবারও আছেন ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর, তমা মির্জা, সুমি, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান প্রমুখ।