সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শিল্পী সমিতির নির্বাচন করবেন মাহি

অনলাইন ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এবার আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন তিনি। মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে মাহি নির্বাচন করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মাহি এক সময় চলচ্চিত্রে নিয়মিত কাজ করতেন। কিন্তু মাতৃত্বকালীন অবসর নেওয়ার কারণে কাজ থেকে দূরে ছিলেন। তার একমাত্র সন্তান ফারিশের বয়স একবছর ছুঁই ছুঁই। এদিকে মাহি সন্তানকে দেখাশোনার পাশাপাশি কাজে মনযোগী হচ্ছেন।

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্যানেল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে, মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়। গত ৪ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ ২৭ এপ্রিল। এ দিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।