সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মা হচ্ছেন কন্ঠশিল্পী লিজা

অনলাইন ডেস্ক :

ঘরোয়া আয়োজনে ২০২২ সালে বিয়ে করেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা সানিয়া সুলতানা লিজা। বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। তবে লিজার বিয়ের খবরটি প্রকাশ্যে আসে গেল বছর নভেম্বরে। এবার জানা গেল মা হচ্ছেন লিজা। আর সেটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকার বাবা হেলাল উদ্দিন। লিজার বাবা হেলাল উদ্দিন বলেন, লিজা এখন দেশের বাইরে আছে। স্বামীর সঙ্গে আমেরিকায়। সেখান থেকেই আমরা সবাই এই সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।

লিজার বেবি বাম্পের দুটি ছবি সোমবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী লিখেছেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে। ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ তার। যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় গায়িকা লিজার। একটা সময় লিজা ও সবুজ সম্পর্কে জড়ান। এরপর পারিবারিক সিদ্ধান্তে ২০২২ সালে বিয়ে করেন তারা।