সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শাকিবের জন্মদিনে বুর্জ খলিফায় ‘দরদ’

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের ‘হিরো দ্য সুপারস্টার’ খ্যাত অভিনেতা শাকিব খানের জন্মদিন ২৮ মার্চ। দিনটিকে ঘিরে এক অনন্য আয়োজন করতে যাচ্ছে ‘দরদ’ ছবির টিম। শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘দরদ’ ছবির ২০ সেকেন্ডের একটি প্রমো সেদিন দুবাইয়ের বুর্জ খলিফার গায়ে ভেসে উঠবে। গত সোমবার পরিচালক অনন্য মামুন এই খবর জানান। মামুন বলেন, “এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালু তৈরি করার চেষ্টা করছি। ‘ব্যাটম্যান’, ‘স্পাইডারম্যান’, ‘হালক’, ‘বার্বি’—সব ছবিরই প্রডাক্ট মার্কেটিং ছিল। আমরা এই ছবির ক্ষেত্রে সেটা শুরু করেছি।

এরই মধ্যে মোবাইলের কাভার, টি-শার্ট, কাপ তৈরি করেছি। সেগুলো অনলাইনে যে কেউ অর্ডার করে ঘরে বসেই পেতে পারেন।” ‘দরদ’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো মামুন নিশ্চিত করে কিছু বলেননি। হয়তো ২৮ মার্চের প্রমোতে সেটা উল্লেখ থাকতে পারে। ‘দরদ’ ছবিটি বাংলা, হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়ালাম ও কন্নড় ভাষায়। ছবিটি বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে ভারতে এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ প্রযোজনা করেছে।