সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পুলিশ অফিসার রূপে চমকে দিলেন বাঁধন

অনলাইন ডেস্ক :

নতুন গল্পের সঙ্গে নতুন লুকে হাজির হলেন রেহানা মারিয়ম নূর খ্যাত অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তাবে এবার দেখা যাবে পুলিশ অফিসার চরিত্রে। সিনেমাটির নাম ‘এশা মার্ডার : কর্মফল’। এটি পরিচালনা করেছেন পুলিশ কর্মকর্তা এবং ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমায়! গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এলো সিনেমাটির টিজার। প্রায় এক মিনিটের টিজারটি শেয়ার করে সানী সানোয়ার ক্যাপশনে লিখেছেন, “বাঁধন কি পারবে ‘এশা খুন’-এর রহস্য ভেদ করতে?” এক মিনিটের টিজারেই পুলিশ অফিসারের চরিত্রে মাত করেছেন বাঁধন।

টিজারে দেখা যায়, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের ওপর!ন চৌকস পুলিশ অফিসারের সমস্ত কিছুই দুর্দান্তভাবে যে অনুসরণ করেছেন বাঁধন, তার আভাস তিনি রেখেছেন ‘এশা মার্ডার’-এর টিজারে! আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা শোনা গেলেও টিজারের শেষে জানানো হয়, ঈদুল ফিতরে নয়, ‘এশা মার্ডার : কর্মফল’ আসতে চলেছে ঈদুল আজহায়! বাঁধন ছাড়াও সানী সানোয়ার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।