সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফুল তোলার চাকরি নিলেন তটিনী

অনলাইন ডেস্ক :

সময়ের অন্যতম প্রিয়মুখ তানজিম সায়রা তটিনী। যিনি ক’দিন আগে আলোচনায় আসেন কারওয়ান বাজারে মাছ কাটার দৃশ্যে অভিনয় করে। এবার এই তরুণ অভিনেত্রীকে দেখা যাবে ঢাকার অদূরে গোলাপ গ্রামে, যেখানে তিনি যুদ্ধ করছেন ফুল শ্রমিকের জীবন ও প্রেমিকার চরিত্রে। সিএমভি’র ব্যানারে ‘গোলাপ গ্রাম’ নামের বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে তটিনীর বিপরীতে আছেন ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, লামিয়া ল্যাম, পাপিয়া, পিয়াল, শর্মী প্রমুখ।

নির্মাতা জানান, এই নাটকের মাধ্যমে মূলত গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবন যুদ্ধের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। যেখানে ফুল তোলা শ্রমিকের চরিত্রে তটিনী আর ফুর বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন রোহান। গোলাপের এই দুই শ্রমিকের মধ্যে গড়ে ওঠে প্রেম। যদিও মহাজন কুতুব মিয়া তাদের গোলাপ জীবনে ধরা দেয় কাঁটা হয়ে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনের বিশেষ নাটক হিসেবে ‘গোলাপ গ্রাম’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।