সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ছোট ছেলের জন্মদিনে শাকিবের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দম্পতির একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ছিল বৃহস্প্রতিবার (২১ মার্চ)। ২০২০ সালের ২১ মার্চ তারকা অভিনেত্রীর কোলজুড়ে এসেছিলেন বীর। ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খান। নিজের ফেসবুক পেজে বীরের একটি ছবি প্রকাশ করে শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার।’ শাকিব খানের সেই পোস্টে অভিনয়শিল্পী থেকে শুরু করে ভক্তরাও বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনের জন্য মঙ্গল কামনা করেছেন।

অন্যদিকে ছেলের জন্মদিন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। যেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিতে দেখা গেছে তাকে। প্রায় ৫ মিনিটের ওই ভিডিওতে ছেলেকে নিয়ে অনেক কিছুই বলেছেন বুবলী। জানিয়েছেন, করোনা মহামারীর সময়ে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কতটা সংগ্রাম করেছেন তিনি। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয় ২০২০ সালের ২১ মার্চ। যার নাম রাখা হয় শেহজাদ খান বীর।

ঢালিউড সুপারস্টার শাকিব খান দুই সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাহাম খান জয় এবং ছোট ছেলের নাম শেহজাদ খান বীর। যদিও দুই সন্তানের মা অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে বর্তমানে একসঙ্গে থাকছেন না তিনি। তবে সন্তানদের জন্য সকল দায়িত্বই পালন করতে দেখা যায় শাকিবকে।