সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘ওমর’ সিনেমায় রাজের সঙ্গী দর্শনা

অনলাইন ডেস্ক :

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘ওমর’-এ কোনো নায়িকা নেই, এত দিন এটাই জেনে এসেছেন সবাই। ছবির ঘোষণা, লুক প্রকাশ, ঈদের মুক্তির ঘোষণা—কোথাও পাওয়া যায়নি কোনো নারী চরিত্রের উপস্থিতি। গত বৃহস্প্রতিবার পরিচালক জানালেন, ‘ওমর’-এ আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। শুধু তাই নয়, শুটিংয়ের সময় ছবির নায়ক শরিফুল রাজ ও অভিনেতা নাসির উদ্দিন খানের সঙ্গে দর্শনা বণিকের তোলা একটি স্থিরচিত্রও প্রকাশ করেন প্রমাণ হিসেবে। এই খবরে অনেকেই চমকে গেছেন।

মোস্তফা কামাল রাজ বলেন, ‘ছবিতে দর্শনা বণিক আছেন চমক হিসেবে। এর বেশি কিছু বলতে চাই না, বাকিটা দর্শক হলে গিয়ে ছবি দেখবেন।’ ঢাকাই ছবিতে দর্শনা একেবারে অপরিচিত নন। দুটি ছবি করেছেন এখানে—দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ও শাহীন সুমনের ‘অন্তরাত্মা’। প্রথমটিতে দর্শনার সহশিল্পী জিয়াউল রোশান, সিয়াম আহমেদ। দ্বিতীয়টিতে শাকিব খান। ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেলেও ‘অন্তরাত্মা’ এখনো মুক্তি পায়নি। শুধু চলচ্চিত্রই নয়, এখানকার বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন দর্শনা।

টালিগঞ্জের পাশাপাশি এখন মুম্বাইয়েও কাজ করতে চলেছেন বাঙালি এই অভিনেত্রী। ‘ওমর’-এ রাজ, দর্শনা ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, রোজী সিদ্দিকী, এরফান মৃধা শিবলু, তানভীর প্রমুখ। পরিচালক জানালেন, থ্রিলার গল্পের ছবি ‘ওমর’। সিদ্দিকুর রহমানের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন। আগামী সপ্তাহ থেকে ছবির অভিনয়শিল্পীরা নামবেন প্রচারণায়।