সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ছিটকে গেলেন রাজিথা

অনলাইন ডেস্ক :

পিঠে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন শ্রীলংকার পেসার কাসুন রাজিথা। শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিলেটে প্রথম টেস্ট চলাকালীন পিঠের ইনজুরিতে পড়েন রাজিথা। ঐ অবস্থায় চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। ইনজুরি নিয়ে ম্যাচের প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন এই পেসার। ম্যাচে ১১২ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের বিশাল জয়ে বড় অবদান রাখেন রাজিথা।

রাজিথার ইনজুরি নিয়ে বিবৃতিতে এসএলসি জানিয়েছে, ‘পিঠের বাঁ-পাশের উপরের দিকের ইনজুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না রাজিথা। পুনর্বাসন শুরু করতে দেশে ফিরবেন তিনি।’ রাজিথার বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন পেসার আসিথা ফার্নান্দো। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে প্রথম টেস্ট এবং পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আসিথা। কিন্তু ইনজুরি থেকে দ্রুত সুস্থ হওয়ায় দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছে তাকে। দেশের হয়ে ১৩ টেস্টে ৪১ উইকেট শিকার করেছেন আসিথা। এরমধ্যে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচে ১৩ উইকেট আছে তার।

২০২২ সালে বাংলাদেশ সফরে চট্টগ্রাম টেস্টের এক ইনিংসে ৩টি এবং ঢাকা টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৪ ও ৬ উইকেট নেন আসিথা। চট্টগ্রাম টেস্ট ড্র হলেও মিরপুরে ম্যাচ সেরা আসিথার বোলিং নৈপুন্যে ১০ উইকেটে জিতেছিলো শ্রীলংকা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী শনিবার থেকে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে শ্রীলংকা।