সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

অর্থের অভাবে নির্বাচন করবেন না ভারতের অর্থমন্ত্রী!

অনলাইন ডেস্ক :

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশটির আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে দুটি রাজ্যে নির্বাচনে লড়ার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। জানিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তহবিল তার নেই। নির্মলা সীতারমন জানান, বিজেপি সভাপতি জেপি নাড্ডা অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তহবিল তার নেই বলে কেন্দ্রে জানিয়ে দিয়েছেন তিনি।

নির্বাচনের প্রস্তাবের পরে ভারতের অর্থমন্ত্রী বলেন, ‘এক সপ্তাহ বা দশ দিন চিন্তা করার পর আমি জানালাম ভোটে লড়বো না। প্রতিদ্বন্দ্বিতা করার মতো অর্থ আমার কাছে নেই।’ দেশের অর্থমন্ত্রীর কাছে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যাপ্ত অর্থ নেই কেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের টাকা আমার ব্যক্তিগত নয়। আমার বেতন, আমার উপার্জন, আমার সঞ্চয়টুকুই শুধু আমার।’

নির্বাচনে অংশ না নিলেও বিজেপির প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্মলা সীতারমন। তিনি বিজেপির মিডিয়া ইভেন্টে অংশ নেবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরসহ একাধিক বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন। ভারতে আগামী ১৯ এপ্রিল থেকে ৭ দফায় মোট ৫৪৩টি আসনে নির্বাচন শুরু হবে। ফল ঘোষণা করা হবে আগামী ৪ জুন।