সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নেপালেও দেখা যাবে শাকিবের ‘দরদ’

অনলাইন ডেস্ক :

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ ছবি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগুসহ ছয়টি ভাষায় মুক্তি পাবে। শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত ছবিটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে পোস্ট-প্রডাকশনের কাজ, থেমে নেই প্রচারণাও। শাকিব খানের জন্মদিন উপলক্ষে ২৮ মার্চ দুবাইয়ে ছবিটির জোর প্রচারণা করেছেন মামুন। এবার পরিচালক জানালেন, বিশ্বের অনেক দেশের সঙ্গে একই দিনে নেপালেও ছবিটি মুক্তি দেবেন। এরই মধ্যে দেশটিতে প্রচারণার পরিকল্পনা হাতে নিয়েছেন।

১২ এপ্রিল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে নেপালে। মামুন বলেন, ‘বাংলা সিনেমার বাজার সারা বিশ্বে তৈরি করতে চাই। একসময় নেপালের সঙ্গে বাংলাদেশ যৌথভাবে ছবি নির্মাণ করেছে। সেই ছবি বাংলাদেশের পাশাপাশি নেপালেও দারুণ জনপ্রিয় হয়েছে। আমি সেই দিন ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখনো নেপালে বাংলা সিনেমার দর্শক আছে। তাদের কথা ভেবেই ছবিটি সেখানে মুক্তি দিতে যাচ্ছি।’