সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আসিফের পুম্বার খোঁজ দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক :

আদরের বিড়াল পুম্বাকে হারিয়ে ফেলেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আদরের পোষ্য প্রাণী হারিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন এই গায়ক। কিন্তু কাজ হয়নি। দুই সপ্তাহেও বিড়ালটির খোঁজ পাচ্ছেন না আসিফ। অবশেষে ৫০ হাজার টাকা ঘোষণা করলেন তিনি। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ পুরস্কার ঘোষনা দিয়ে একটি পোস্ট করেছেন। তিনি পোস্টে লিখেছেন, বিড়ালটা বেঁচে আছে, হয়তো কারো বাসায় আছে। তিনি হয়তো মালিক খুঁজে পাচ্ছেন না। অথবা কেউ নিজের মনে করে লুকিয়ে রেখেছেন এই সম্ভাবনাও নাকচ করছি না।

পুম্বা খুব সুন্দর দেশি ক্যাট, জানি সে ভালো যতœ-আত্তিতেই আছে। ওকে ইনজেকশন দেওয়ার সময় হয়ে এসেছে। প্লিজ, পুম্বার সন্ধান দিন, ৫০ হাজার টাকা গিফট পৌঁছে যাবে। এদিকে, শিগগিরই একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে হাজির হবেন আসিফ। এটি গায়কের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে। গানের নাম ‘দ্য লাস্ট ডন’। গানে আসিফকে একজন ডনের ভূমিকায় দেখবে দর্শক। থাকবে অ্যাকশন দৃশ্যও। সামনে শ্রেয়া ঘোষালের সঙ্গে আসিফের ডুয়েট গান আসবে। এ ছাড়া ভারতীয় প্রযোজনা সংস্থা সারেগামা ও টি সিরিজের সঙ্গে সামনে কাজ হবে। শ্রোতারা তার হিন্দি গানও পাবেন।