সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শাকিবের মার্কিন নায়িকার প্রসঙ্গে যা বললেন অপু

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জুটি বেঁধে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আসন্ন ঈদে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং মার্কিন অভিনেত্রী কোটর্নি কফির সিনেমা ‘রাজকুমার’। ইতিমধ্যেই সিনেমাটির দুটি গান মুক্তি পেয়েছে। গান দুটিতে এ জুটির পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। তাদেরই একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সংবাদমাধ্যম অনুযায়ী শাকিব খানের প্রাক্তন এই স্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোষ্ট করে কোর্টনি কফির রূপের প্রশংসা করেছেন। ‘রাজকুমার’ সিনেমার ‘বরবাদ’ শিরোনামের গানের একটি দৃশ্যে কোটর্নি কফির মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার দৃশ্য দেখা গেছে।

ছবিটি শেয়ার করে অপু লিখেছেন, ‘মিষ্টি দেখতে।’ ‘বরবাদ’এর দৃশ্যে নিউ ইয়র্ক যেমন দেখা গেছে, তেমনি উঠে এসেছে বাংলাদেশের হলুদ সরিষা ক্ষেত, রেলওয়ে স্টেশনের সৌন্দর্য। নায়িকা কোটর্নি কফির সঙ্গে শাকিবের প্রেমময় রসায়ন যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি রয়েছে বিরহের আঁচ। কারণ এই গানের মূল বাণীতে রয়েছে বিরহের বন্দনা। পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার চলচ্চিত্র। এতে শাকিব-কোর্টনি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডা. এজাজ প্রমুখ।