সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তুরস্কে পাড়ি জমালেন তাসনিয়া ফারিণ

অনলাইন ডেস্ক :

সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কয়েক দিন আগে ভারত থেকে পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য তাঁর এ অনন্য অর্জন। ২৯ মার্চ সেটি গ্রহণ করতে আগেই কলকাতায় গিয়েছিলেন ফারিণ। সেখানে বেশ কিছু কাজ সেরে সেখানে থেকে পাড়ি জমান তুরস্কে। দিন কয়েক আগে কলকাতা থেকে সংবাদমাধ্যমের কাছে এই অভিনেত্রী বলেন, ‘আমি আর আমার স্বামী একসঙ্গে এবার তুরস্কে ঈদ পালন করব। এ কারণেই ওখানে যাওয়া। একেবারে ঈদ করে তারপর দেশে ফিরব।’

তবে এরই মধ্যে তুরস্কে পৌঁছেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও প্রকাশ করছেন সেখানকার। ঘুরছেন বেশ। তবে ঈদ শেষ করে কবে দেশে আসবেন সেটি জানাননি তিনি।

এদিকে গেল বছর আগস্টে বিয়ের খবর প্রকাশ্যে আনেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত। তবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে। টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ শীর্ষক একটি নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন। অভিনয় ক্যারিয়ারে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে। পেয়েছেন পুরস্কারও।