Skip to content

Upcoming
Belgium
0-0
Egypt
Source: ESPN

বাংলাদেশে হিন্দি ছবি আসুক এটা চাই না: ঝন্টু

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেতা শাহরুখ খানের চেয়েও বাংলাদেশে বেশি জনপ্রিয় দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন এই নির্মাতা। সংবাদমাধ্যম অনুযায়ী, একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাতকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, শাহরুখ খান ওখানে যে পরিমাণ জনপ্রিয়, তারচেয়ে আমার দেশে আমি বেশি জনপ্রিয়। কে আমার নাম না জানে? আমি বলি না যে ওর থেকে আমি বেটার। আমার নাম ওর থেকে বেশি জানে আমার দেশে। ঝন্টু আরও বলেন, চলচ্চিত্র আমাকে সুনাম দিয়েছে। ২০ কোটি লোকের মধ্যে ১৮ কোটি লোক আমার নাম জানে। আপনি রাস্তায় যান, যে কোনো রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন।

রিকশাওয়ালাকে যদি বলেন, শাহরুখ খানরে চেনোস, তখন ওই রিকশাওয়ালা কয় ওর বাপের নাম কী, বাড়ি কই? তাকে যদি বলেন, দেলোয়ার জাহান ঝন্টুরে চেনোস? হ, ওই যে সিনেমা বানায়।নির্মাতা বলেন, আমি সত্যি কথা বলতে ভয় পাই না। সত্যি কথা বলতে আমি ভয় পাবো কেন? তবে আমার কোনো শত্রু নেই। সবাই জানে আমি স্পষ্ট কথা বলি। তবে যেখানে সত্য কথা বললে আমাকে গুলি করে দেবে, সেখানে সত্য কথা বলবো না।

দর্শক বেড়েছে কিন্তু মানুষ হলে কম যায়- এমনটাই অভিমত তার। বললেন, চলচ্চিত্রের দর্শক বেশি হয়েছে। কারণ এখন ইউটিউব বা ইন্টারনেট আসায় মানুষ এক টিপ দিলেই পৃথিবীর সব ছবি দেখতে পায়। সিএনজি ভাড়া করে কিংবা রিকশা ভাড়া করে সিনেমা হলে গিয়ে ৩০০ টাকা দিয়ে সিনেমা দেখার লোক কমে গেছে। চাইলেই ঘরে বসে অর্ধেক ছবি দেখে পরে যখন সময় হবে তখন সেখান থেকে আবার শুরু করতে পারবে।

হিন্দি ছবির বিপক্ষে অবস্থান নিয়ে বললেন, হিন্দি ছবি আছে শুধু অল্প কয়টা ছাড়া প্রচুর ছবি আছে সেগুলোর ব্যবসা হয় না। সেসব আসে না তাই আমরা জানি না। আর পশ্চিমবঙ্গে হিন্দি ছবি গেলে সেখানে লাভের একটা অংশ দিতে হয়। কিন্তু আমাদের দেশে তো হয় না। এই যে কয়দিন আগে শাহরুখের ছবি আসলো। তবে আমি বাংলাদেশে হিন্দি ছবি আসুক এটা চাই না, ভালো হলেও চাই না; মন্দ হলেও চাই না। বর্তমানে অপারেশন জ্যাকপট সিনেমা নির্মাণ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।