সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প স্টার সিনেপ্লেক্সের পর্দায়

অনলাইন ডেস্ক :

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা এই বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয়। বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও। এই বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর হিসেবে আখ্যায়িত করেছেন। একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ, এমন বিশ্ব আসরকে সেরা বলতে বাধ্য যে কেউ। অবিস্মরণীয় এই বিশ্বকাপ নিয়ে এরইমধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র এবং ডকুফিল্ম। যার মধ্যে আলোচিত একটি স্প্যানিশ ভাষায় নির্মিত ডকুফিল্ম ‘মুচাচোস’।

গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়া এই ছবি সেখানকার দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। আর্জেন্টিনার হলগুলোতে ইতিহাসের সবচাইতে বেশি দর্শক এটি দেখেছে বলে জানা গেছে। ছবিটি এবার বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস নির্মাণ করেছেন ১০০ মিনিট দৈর্ঘ্যর এই ডকুফিল্ম। আগামী শুক্রবার থেকে চলবে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের শাখাসমূহে।