সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘শেকড়’ সিনেমার জুটি বাঁধলেন নাঈম-আইশা

অনলাইন ডেস্ক :

গুণী নির্মাতা প্রসূণ রহমান। কিছুদিন আগেও তার নির্মিত প্রিয় সত্যজিৎ’নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। ওই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। সেই সিনেমার পর এবার নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন প্রসূন রহমান। সিনেমার নাম ‘শেকড়’। এতে জুটি বেঁধে অভিনয় করবেন এফ এস নাঈম ও আইশা খান। প্রথমবারের মতো একসঙ্গে হচ্ছেন তারা। তবে বিষয়টি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা নানা কথা বললেও নির্মাতা মুখে কুলুপ এটেছেন।

তবে তিনি নিশ্চিত করেছেন ‘শেকড়’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। সেটা নিয়েই আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন রয়েছে, সেখানেই বিস্তারিত জানাবেন তিনি। এর আগে কিছুই জানাতে চান না এই নির্মাতা। তবে জানা গেছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। গেল মাসে নেপাল ইন্টারন্যাশনাল কালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫ম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরিতে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পান প্রসূন রহমান।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। উল্লেখ্য, ‘জাগো’ সিনেমা দিয়ে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক ঘটেছিল এফ এস নাঈমের। এরপর বছর দুয়েক আগে রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জুটি বেঁধে ‘জলে জ¦লে তারা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি এখনও মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, ‘আহত ফুলের গল্প’ সিনেমা দিয়ে ২০১৮ সালে বড় পর্দায় অভিষেক ঘটে আইশা খানের ।