সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

লক্ষ্মীপুরে জুসের সঙ্গে বিষ মিশিয়ে ৪ সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

লক্ষ্মীপুরে জুসের সঙ্গে বিষ মিশিয়ে চার সন্তানসহ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মাহমুদা বেগম নামের এক নারী। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহের জেরে গত শনিবার রাত ১১টার দিকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর শহরের পোস্ট অফিস সড়কের বাংলাদেশ মেডিকেল নামের ফার্মেসির মালিক নাদিম মাহমুদ ও তার স্ত্রী মাহমুদা বেগমের দীর্ঘদিন পারিবারিক কলহ চলে আসছে। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে গত শনিবার মাহমুদা ঘরের দরজা বন্ধ করে তিন ছেলে ও এক মেয়েকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এ সময় তিনি নিজেও বিষপান করে মৃত্যু নিশ্চিত করতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। মাহমুদার মেয়ে পান্না (৬) বলে, তার মা রাতে সবাইকে জুস খাইয়েছেন। এরপর কী হয়েছে তা তার মনে নেই। ধারণা করা হচ্ছে, জুসের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের এবং নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ওই নারী। মাহমুদার স্বামী নাদিম মাহমুদ বলেন, স্ত্রীর কারণে আমাকে অশান্তিতে থাকতে হয়। সে সবসময় আমাকে টাকার চাহিদা দেখায়। সে প্রায়ই সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিতো। লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. কমলাশীষ বলেন, মা-সন্তানদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের আশঙ্কামুক্ত হতে ৭২ ঘণ্টা সময় অপেক্ষা করতে হবে। লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।