সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেয়ের আকিকায় পরীর বিশেষ উদ্যোগ

অনলাইন ডেস্ক :

কন্যা সন্তানের দত্তক নিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। পুত্রের পর কন্যাসন্তান পেয়ে যেন আনন্দে ভাসছেন। জানা গেছে, রোববার (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করেছেন তিনি। এমনটা গণমাধ্যমে নিজেই জানিয়েছেন নায়িকা। জানালেন, দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করেছেন। তিনি বলেন, এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! গতকাল রোববার ছিলো প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই আমার করা।’ পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।

এর আগে দত্তক নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’ তিনি আরও বলেন, ‘জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো।

কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো… আর কিছু দিন যাক।’ তবে পরীমণি ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়েও। ‘ফেলু বক্সী’ নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা।