সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে বর্জন করার ঘোষণা দেবে পাকিস্তান?

অনলাইন ডেস্ক :

দেশের মাটিতে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ নাটকীয়ভাবে বাতিল করায় নিউজিল্যান্ডের ওপর ক্ষেপে আছে পাকিস্তানিরা। শোয়েব আখতার বলেছেন, পাকিস্তানের ক্রিকেটকে খুন করেছে নিউজিল্যান্ড। পিসিবি প্রধান রমিজ রাজা আইসিসিতে যাওয়ার হুমকি দিয়েছেন। অল্প কিছুদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। প্রশ্ন উঠেছে, পাকিস্তান কি ওই ম্যাচে খেলবে? নাকি নিউজিল্যান্ডকে বর্জন করার ঘোষণা দেবে? কিউইরা এভাবে সিরিজ বাতিলের পর পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে দাবি উঠেছে, বিশ্বকাপে নিউজিল্যান্ডের ম্যাচ বর্জন করা হোক। অনেকেই মনে করছেন, যে পরিস্থিতিতে পাকিস্তানকে ফেলে নিউজিল্যান্ড ক্রিকেট দল দেশে ফিরে গেছে, তাতে তাদের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কই রাখা উচিত নয়। কিন্তু পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘এ মুহূর্তে এই ধরনের কোন ভাবনা নেই। এটা কোনো ইস্যু নয়। ক্রিকেট-ভক্তদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আমরা সেটি পূরণ করব।’ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলার পর দীর্ঘ প্রায় ১০ বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। গত দুই বছরে অনেক চেষ্টা করে বাংলাদেশসহ কয়েকটি দলকে পাকিস্তানের মাটিতে নিতে পেরেছে পিসিবি। নিউজিল্যান্ড দলের এই সফর বাতিল করা পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো আরও কঠিন হয়ে গেল। অনেকেই এর প্রতিবাদে বিশ্বকাপে বাবর আজমদের কালো আর্মব্যান্ড পরার পরামর্শ দিয়েছেন। কিন্তু ওয়াসিম খান এই প্রস্তাবও নাকচ করে দেন।