সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আইপিএলে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন কোহলি

অনলাইন ডেস্ক :

জাতীয় দলের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্বও ছাড়ার সিদ্বান্ত নিয়েছেন বিরাট কোহলি। আইপিএলের চলমান চর্তুদশ আসর শেষে ব্যাঙ্গালুরুর অধিনায়ক থেকে সরে যাবেন কোহলি। কাল রাতে ব্যাঙ্গালুরুর পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২০১৩ সালে অধিনায়ক হওয়ার পর ব্যাঙ্গালোরের হয়ে একটাও শিরোপা জিততে পারেননি কোহলি। কোহলি বলেন, ‘আরসিবি পরিবার, বেঙ্গালুরুর অসাধারণ সমর্থকদের উদ্দেশ্যে আজ আমি একটা ঘোষণা করতে চাই। আজ বিকেলেই পুরো দলের সাথে আমার কথা হয়েছে। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, এটাই অধিনায়ক হিসেবে আরসিবিতে আমার শেষ মৌসুম। আজ বিকেলেই দল পরিচালনা কমিটির সাথে আমার কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা চিন্তাভাবনা করছিলাম।’ কোহলি আরও বলেন, ‘কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ারর কথা ঘোষণা করেছি, যাতে অনেক বছর ধরে আমার উপরে চেপে থাকা দায়িত্বের ভার কিছুটা কমে। যে দায়িত্ব আমার উপরে রয়েছে তা আরও ভাল ভাবে পালন করতে চাই। নিজেকে সতেজ রাখতে, মানসিক ভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সামনের বছর আরসিবিতে সবকিছুই একটা বদলের মধ্যে দিয়ে যাবে। বড় নিলাম হতে চলেছে।’ কোহলি শেষে বলেন, ‘আমি ম্যানেজমেন্টকে এটাও জানিয়েছি যে, আরসিবি ছাড়া অন্য কোনও দলে নিজেকে দেখার কথা ভাবতেও পারি না। প্রথম দিন থেকেই সেটা আমার দায়বদ্ধতা। আইপিএলের শেষ পর্যন্ত নিজেকে আরসিবির ক্রিকেটার হিসেবেই দেখতে চাই। ৯ বছরের একটা দারুণ যাত্রা শেষ হল। সুখ, দুঃখ দু’টোই দেখতে পেয়েছি সামনে থেকে। আমাকে সমর্থন করার জন্য এবং আমার উপরে আস্থা রাখার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রত্যেককে ধন্যবাদ।’