সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

‘অহঙ্কারী বউ’ সিনেমায় মাহি

নিজস্ব প্রতিবেদক:

বিয়েতে মাহির সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়ে করতে হয় তাকে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন তিনি। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর। তবে এ ঘটনা বাস্তবে নয়, দেখা যাবে রুপালি পর্দায়। এমন গল্পের একটি সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি এই নায়িকা বিয়ে করেছেন। এরপরই ‘অহঙ্কারী বউ’ সিনেমায় যুক্ত হন তিনি। সিনেমায় তাকে ডি এ তায়েবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। তবে এ প্রসঙ্গে খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে। এ দিকে মাহি হানিমুন শেষে গত ১৬ সেপ্টেম্বর বিএফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন। এ সময় শুটিং সেটে তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এই নায়িকার ‘নরসুন্দরী’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।