সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কোলকোন্দ ইউনিয়নে জলবায়ু পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ মাঠে জলবায়ু পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু। বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন ইএএলজির ডিএফ মতিউর রহমান, এলজিএসপি-৩ এর ডিএফ কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম মোর্শেদ। আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য শরিফুল ইসলামসহ সদস্যবৃন্দ। দি হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয়কারী নুর আমিনের উপস্থাপনায় ইউপি সচিব এরশাদ আলমসহ পরিষদের কর্মচারি ও ইউনিয়নের নারী-পুরুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।