সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইকুয়েডরের বিপক্ষে খেলবেন মেসি

অনলাইন ডেস্ক :

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে এবারের কোপা আমেরিকার আসরের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচকে সামনে রেখে প্রীতি ম্যাচে আগামীকাল ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা। প্রীতি ম্যাচ বিধায় মেসির খেলা নিয়েও কিছুটা শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে মেসির মাঠের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন কোচ স্কালোনি। ইকুয়েডরের বিপক্ষে খেলতে দেখা যাবে লা পুলগাকে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মানুষ মেসিকে এই ম্যাচে দেখতে পারবে। সে অবশ্যই কিছু মিনিটের জন্য হলেও খেলবে। আমাদেরকে সতর্কতার সাথে এটি বিবেচনায় নিতে হবে যাতে করে সবাই খেলার সুযোগ পায়।’

তবে মেসি কতক্ষণের জন্য খেলবেন সেটার ব্যাপারে নিশ্চয়তা দেননি স্কালোনি। শিকাগোতে নামার আগে এই বিশ্বকাপ জয়ী কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি মেসি খেলবে তবে ৩০ মিনিট নাকি ৬০ মিনিটের জন্য খেলবে সেটি নিশ্চিত না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে এই ম্যাচে মাঠে নামবে।’ আর্জেন্টিনার হয়ে ২০২৩ সালের অক্টোবরের ১২ তারিখ শেষবারের মত মাঠে নেমেছিলেন মেসি। সেই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছল তারা।