সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টাইগারদের নতুন লক্ষ্য

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে পাওয়া জয়ের পর বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। এবার নতুন লক্ষ্য সাকিব আল হাসান, লিটন দাসদের। বিশ্বকাপের পরবর্তী ম্যাচ খেলতে ডালাস থেকে এবারের গন্তব্য নিউ ইয়ার্ক। সেখানে ১০ জুন বাংলাদেশ সময় রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। রোববার  ডালাস থেকে নিউ ইয়র্কের ফ্লাইট ধরেন নাজমুল হোসেনরা। ৫ ঘণ্টার যাত্রা-ধকল কাটাতে এদিন অনুশীলনের কোনো সূচি রাখেনি বাংলাদেশ দল। নিউ ইয়ার্ক যাওয়ার আগে সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের সঙ্গে আলোচনায় বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান জানান, শ্রীলঙ্কার বিপক্ষে জয় কতটা গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে।

তানজিদ বলেন, ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে। শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রাখার দিনে মাত্র ১৭ রান খরচায় তিন উইকেট নেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার বোলিংয়ে এসে প্রথম বলেই তুলে নেন উইকেট।

কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে এসেছেন মুস্তাফিজ। সেখান থেকে মুস্তাফিজ অনেক কিছু শিখেছেন দাবি করে তানজিদ বলেন, ‘মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।’