সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নামের শেষে ‘রহমান’ বাদ দিয়ে আরমান যুক্ত করলেন ইভা

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় বিয়ের পর নিজের নামের শেষে ‘রহমান’ বাদ দিয়েছেন কণ্ঠশিল্পী ইভা। অর্থাৎ নামের সঙ্গে আর ‘রহমান’ অংশটি থাকছে না। নতুন করে নামের সঙ্গে যুক্ত করেছেন ‘আরমান’। এ বিষয়ে ইভা বলেন, এখন থেকে আমাকে আর ‘ইভা রহমান’ নয়, ‘ইভা আরমান’ ডাকবেন।’’ ইভা রহমান কিংবা তার মতে ইভা আরমান জানান, গত ৪ জুন তার বিচ্ছেদ হয়। গত ১৭ সেপ্টেম্বর ডিভোর্স সার্টিফিকেট হাতে পান। তখন থেকেই নাম থেকে ‘রহমান’ মুছে ফেলেছেন। আর নতুন করে নামের শেষে যুক্ত করেছেন ‘আরমান’। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘ইভা রহমান’ বাদ দিয়ে লিখেছেন ‘ইভা আরমান’। ইভা বিয়ে করেছেন সোহেল আরমান নামে এক ব্যবসায়ীকে। নতুন স্বামীর নামের শেষ অংশ নিজের নামে যুক্ত করেছেন বলে জানান ইভা। রোববার ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভা বলেন, ‘ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ ইভার গাওয়া গানের অ্যালবাম সংখ্যা ৩০টির মতো। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’, ’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ন হয়েছে দেশে এবং দেশের বাইরের লোকেশনে।