সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ডি ককের আউট নিয়ে যা বললেন জুনিয়র সাকিব

অনলাইন ডেস্ক :

তানজিম হাসান সাকিব। মাত্র ২১ বছর বয়সী ডানহাতি এই পেসার গত সোমবার বল হাতে জাদু দেখিয়েছেন। ৪ ওভারে ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি উইকেট। সিলেটের এই বোলার পাওয়ার প্লের ওভারগুলোতে সেই উইকেট ৩টি নিয়েছেন। যেখানে সবচেয়ে বেশি খুশি হয়েছেন কুইন্টন ডি ককের উইকেট নিয়ে। তার মাধ্যমে আগ্রাসী হয়ে ওঠা দক্ষিণ আফ্রিকার টুটি প্রায় এক হাতে টেনে ধরেছেন তানজিম সাকিব।

শুরুতে তার দেওয়া ধাক্কা কাটিয়ে উঠতে লড়াই করতে হয়েছে প্রোটিয়াদের। মাঝের ওভারগুলোতে কিছুটা রান এলেও জুনিয়র সাকিবের চাপ থেকে বের হতে পারেনি এইডেন মার্করামরা। প্রথম ইনিংস শেষে তানজিম সাকিব বলেন, ‘নিউ ইয়র্কের উইকেটে কম রান হবে, সেটি সকলেই জানেন। আমরা বিগত ম্যাচগুলো তেমনই দেখেছি। আমরা স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং সেটি কাজে দিয়েছি।’

এ দিন জুনিয়র সাকিব ৪ ওভার বল করলেও সিনিয়র সাকিব অর্থাৎ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করেন মাত্র ১ ওভার। নবম ওভারে এসে ৬ রান দেন তিনি। এরপরে আর বল হাতে দেখা যায়নি মিস্টার সেভেন্টি ফাইভকে। জুনিয়র সাকিব প্রথম ওভারে নেন রিজা হ্যানড্রিকসের উইকেট। এরপরে কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবসকে তুলে নেন যথাক্রমে তৃতীয় ও পঞ্চম ওভারে।

উইকেট দখল নিয়ে তিনি বলেন, ‘ডি ককের উইকেট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তিনি ছক্কা মারতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং আমি উইকেট তুলে নিয়েছি। এই জিনিসগুলো সবসময়ই আমাকে খুশি রাখে। এ ছাড়া দর্শকদের দেখে আমি খুশি। তারা আমাদের অনেক অনুপ্রেরণা দেন। সকলকে ধন্যবাদ দিতে চাই।’