সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এবার পাকিস্তান সফর বাতিল করলো ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এবার পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সোমবার এক প্রেস বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পূর্বে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড পুরুষ দলের। ম্যাচগুলো আগামী ১৩ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সময়ে নারী দলেরও দু’টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করার কথা। সেটিও বাতিল করা হয়েছে। বিবৃতিতে ইসিবি বলেছে, ‘আগামী ২০২২ সালে পুরুষ দলের ভবিষ্যত ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তান সফর করার আমাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে। এই সপ্তাহে ইসিবি বোর্ড পাকিস্তানে পুরুষ ও নারী দলের সংক্ষিপ্ত সফর নিয়ে আলোচনা করেছে। সেখানে আমরা আসন্ন অক্টোবরে উভয় দলের সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’ ‘খেলোয়াড় এবং স্টাফদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা যে সময়ে বাস করছি সেখানে তা আরও বেশি জটিল। আমরা জানি ওই অঞ্চলে (পাকিস্তান) ভ্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে এই মুহূর্তে সেখানে খেলোয়াড়দের পাঠালে তাদের ওপর চাপ আরও বাড়বে। তাছাড়া কোভিড-১৯ বিধিনিষেধ ও কোয়ারেন্টিনের কারণে খেলোয়াড়রা এমনিতেও চাপে রয়েছে।’ ‘যা টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরুষ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ওপর জটিলতার সৃষ্টি করতে পারে। তাই আমরা বিশ্বাস করি, এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হবে না।’ আমরা বুঝতে পারি এই সিদ্ধান্ত পিসিবির জন্য হতাশাজনক। কারণ, তারা দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। গত দুই গ্রীষ্মে ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেটের প্রতি তাদের সমর্থন বন্ধুত্বের এক বিশাল উদাহরণ। পাকিস্তানের ক্রিকেটে এই সিদ্ধান্তের প্রভাবের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।