সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পয়েন্ট হারাল বার্সা

অনলাইন ডেস্ক :

গ্রানাডার বিপক্ষে শেষ মিনিটের গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে চতুর্থ ম্যাচে কাতালানদের এটি দ্বিতীয় ড্র। ক্যাম্প ন্যু’তে সোমবার রাতে খেলার দ্বিতীয় মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বার্সেলোনা। কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে পারেনি বার্সার রক্ষণভাগ। এই সুযোগে গ্রানাডার সার্জিও এস্কুদেরোর বামদিক থেকে বাড়িয়ে দেয়া বল গোল পোস্টের সামনে পেয়ে যান ডমিংগোস দুয়ার্তে। বলে মাথা ছুঁয়ে জালে পাঠান দুয়ার্তে। প্রথমার্ধে পাল্টাপাল্টি আক্রমণ চললেও আর গোল পায়নি দু’দল। দ্বিতীয়ার্ধেও বেশ আক্রমণ চলে দু’দলের মধ্যে। ৭৯ মিনিটের সময় গোল পরিশোধের দারুণ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ফ্রাঙ্কি ডি ইয়ং। হেড নিলে লক্ষ্যভ্রষ্ট হয় বল। ১-০ ব্যবধানে পিছিয়ে যখন হারের ক্ষণ গুনছিল বার্সা, তখনই যেন স্বস্তি নেমে এলো রোনাল্ড আরাউজোর কল্যাণে। ঠিক ৯০ মিনিটের ডি বক্সের মধ্যে হেড নেন রোনাল্ড। বল এক ড্রপে অতিক্রম করে গোললাইন। ড্র’তে পয়েন্ট হারালেও শেষ মুহূর্তের গোলে হাঁফ ছেড়ে বাঁচে বার্সা। এই ড্রয়ে ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট পেয়ে বার্সেলোনার অবস্থান পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। অন্যদিকে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।