সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

‘জোরপূর্বক’ প্রধান নির্বাহীকে সরিয়ে দিলো তালেবান

অনলাইন ডেস্ক :

আফগানিস্তান ক্রিকেট বোর্ডে এবার বল প্রয়োগের ঘটনা ঘটিয়েছে তালেবান। জোরপূর্বক তারা সরিয়ে দিয়েছে প্রধান নির্বাহীর পদে থাকা হামিদ শিনওয়ারিকে! জানা গেছে, সোমবার হাক্কানি নেটওয়ার্কের একটি গ্রুপ আফগান ক্রিকেট বোর্ডের কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তারা প্রধান নির্বাহীকে ছাঁটাইয়ের আদেশ দেন। তার বদলে পছন্দের ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার কথা বলেন। বর্তমানে এই পদে বসেছেন নাসিবুল্লাহ খান। তিনি হাক্কানি নেটওয়ার্কেরই সদস্য। শিনওয়ারি ক্রিকবাজকে বলেছেন, ‘আমাকে ছাঁটাই করা হয়েছে।’ এর আগে তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘মঙ্গলবার আনাস হাক্কানি (হাক্কানি নেটওয়ার্কের সিনিয়র একজন নেতা) ক্রিকেট বোর্ড অফিসে আসেন। আমাকে বলেন, ‘প্রধান নির্বাহী হিসেবে তোমার চাকরি আর নেই।’ তিনি নাসিবুল্লাহ হাক্কানিকে নতুন নির্বাহী হিসেবে পরিচয় করিয়ে দেন।’ শিনওয়ারি বলেন, তাকে ছাঁটাই করা হলেও লিখিতভাবে কোনও কিছু দেওয়া হয়নি, ‘আমি তাদের বলেছিলাম, লিখিতভাবে আমার ইস্তফাপত্র দেওয়ার জন্য। কিন্তু আমি তা পাইনি। অথচ ৫ মাস আগে এই পদে নিয়োগ পেয়েছিলাম। এখন ছাঁটাইয়ের কারণও আমার জানা নেই।’ প্রসঙ্গত, তালেবান ক্ষমতা নেওয়ার পর এসিবির চেয়ারম্যান পদেও আসে নতুন নেতৃত্ব। নিয়োগ দেওয়া হয়েছে আজিজুল্লাহ ফাজলিকে।