সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আবারো বিক্রি হচ্ছে কোহলির বিলাসবহুল ল্যাম্বারগিনি

অনলাইন ডেস্ক :

বিশ্বের ধনী ক্রীড়াবিদদের অন্যতম বিরাট কোহলি। গ্যারেজে আছে দামী সব গাড়ি। মহেন্দ্র সিং ধোনির মতো না হলেও কোহলির গাড়ির শখ আছে। এই মুহূর্তে তার ব্যবহৃত ল্যাম্বরগিনি এখন কোচির একটি দোকানে বিক্রির জন্য রাখা হয়েছে বিক্রির জন্য। যে কেউ এটাকে কিনতে পারেন। তবে এজন্য পকেট থেকে খসাতে হবে ১ কোটি ৩৫ লক্ষ রুপি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৫ সালে ল্যাম্বরগিনির গালার্ডো স্পাইডার মডেলের গাড়িটি কিনেছিলেন কোহলি। কিছুদিনের মধ্যে সেটি তিনি বিক্রি করে দিয়েছিলেন। এখন সেটা সাধারণের কাছে বিক্রয়ের জন্য ডিসপ্লে করছে কোচির একটি দোকান। ওই দোকানের এক কর্মকর্তা জানান, ‘গাড়িটা ২০১৩ সালের মডেল। কোহলি খুব বেশি ব্যবহার করেননি। মাত্র ১০ হাজার কিলোমিটার চলেছে’। সেই কর্মকর্তা আরও জানান, ২০২১ সালের জানুয়ারিতে কলকাতার এক পুরনো গাড়ি বিক্রেতার কাছ থেকে কিনেছিলেন তারা। এই গাড়িটি চার সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩২৪ কিলোমিটার। সেইসঙ্গে গাড়িটিতে আছে দুর্দান্ত সব ইউজার ফ্রেন্ডলি ফিচার।