সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

অক্টোবরে ইরাক ছাড়ছেন মার্কিন সেনারা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ইরাকের প্রধানমন্ত্রী বদর আল-জায়াদি বলেছেন, এ বছরের অক্টোবর থেকেই মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে। প্রথম ধাপে যুদ্ধসেনাদের ইরাক থেকে প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। কিছু সেনা কর্মকর্তাকে ইরাকে রেখে দেওয়া হবে দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য।  খবর আরব নিউজের। ইরাকের এক এমপিও গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। গত জুলাইয়ে বাগদাদ-ওয়াশিংটন চুক্তির আলোকেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী বদর আল-জায়াদি বলেন, ২০২২ সালের ১ জানুয়ারির পর ইরাকে আর কোনো মার্কিন যুদ্ধসেনা থাকবে না। তবে সেনা প্রত্যাহারের পরও মার্কিন জোট ইরাকের বিভিন্ন স্থানে আইএস লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালাতে পারে। বর্তমানে ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। এদের মধ্য থেকে কতজনকে ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাগদাদে অবস্থান করবে তা জানানো হয়নি। মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জিও গত বছর গণমাধ্যমকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন।