সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

লটারিতে ১২ কোটি রুপি পেয়ে জীবন বদলে গেল অটোচালকের

অনলাইন ডেস্ক :

পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে কার্যত সংগ্রাম করতে হতো একজন অটোরিকশাচালককে। তবে লটারি জিতে সেই অটোচালকই হয়ে গেছেন কোটিপতি। জানা গেছে, প্রায় ১৪ কোটি টাকা লটারিতে পেয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। ওই অটোচালকের নাম জয়পালান পি আর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও টাইমস নাউ। জানা গেছে, কেরালার ওই অটোচালক দিন দশেক আগে লটারির টিকিটটি কেটেছিলেন। গত সোমবার ওই লটারির ফল প্রকাশিত হয়। লটারির ফল দেখতে গিয়ে তিনি জানতে পারেন, তিনিই প্রথম পুরস্কার পেয়েছেন। আর সেই পুরস্কারের আর্থিক মূল্য ১২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।